হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১২ জনের বেশি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ২২ ফেব্রুয়ারি – গাজার দক্ষিণে অবস্থিত শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বুধবার তেল আবিবের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ১২ জনের বেশি সদস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসের বেশি সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ওই উপত্যকায় নিহত হয়েছে ২৯ হাজার ৩১৩ জন।

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিশর সীমান্তে অবস্থিত রাফায় অন্তত ১৫ লাখ গাজাবাসী আশ্রয় নিয়েছে। এসব শরণার্থীদের বেশির ভাগই নিজেদের রক্ষা করতে রাফার উত্তরের শহর খান ইউনিসে অবস্থান করছে।
পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা না থাকায় তীব্র মানবিক সংকটে পড়েছে এসব অঞ্চলের মানুষ। গত দুই সপ্তাহ যাবৎ ইসরায়েলি বাধায় সেখানে মিশর থেকে আসা ত্রাণবাহী ট্রাক ঢুকতে না পারায় এই সংকট আরও চরমে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ সহায়তাকারী বিভিন্ন কর্মীর বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিভিন্ন মহলের নিন্দা উপেক্ষা করে রাফায় স্থল অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রমজানের আগে সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হলে রাফায় রমজানে পূর্ণাঙ্গ হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সূত্র: রয়টার্স

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১২ জনের বেশি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১২ জনের বেশি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২২ ফেব্রুয়ারি – গাজার দক্ষিণে অবস্থিত শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বুধবার তেল আবিবের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ১২ জনের বেশি সদস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসের বেশি সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ওই উপত্যকায় নিহত হয়েছে ২৯ হাজার ৩১৩ জন।জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিশর সীমান্তে অবস্থিত রাফায় অন্তত ১৫ লাখ গাজাবাসী আশ্রয় নিয়েছে। এসব শরণার্থীদের বেশির ভাগই নিজেদের রক্ষা করতে রাফার উত্তরের শহর খান ইউনিসে অবস্থান করছে।পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা না থাকায় তীব্র মানবিক সংকটে পড়েছে এসব অঞ্চলের মানুষ। গত দুই সপ্তাহ যাবৎ ইসরায়েলি বাধায় সেখানে মিশর থেকে আসা ত্রাণবাহী ট্রাক ঢুকতে না পারায় এই সংকট আরও চরমে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ সহায়তাকারী বিভিন্ন কর্মীর বরাতে এসব তথ্য জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিভিন্ন মহলের নিন্দা উপেক্ষা করে রাফায় স্থল অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রমজানের আগে সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হলে রাফায় রমজানে পূর্ণাঙ্গ হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সূত্র: রয়টার্সসূত্র: বিডি প্রতিদিনআইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×