হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে গাড়িযোগে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

সোয়েব সাঈদ, রামু::

সোয়েব সাঈদ, রামু::

শনিবার, ৪ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার, ৪ মে দুপুরে রামু উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা পাচারের ব্যবহৃত একটি বিলাসবহুল নোহা গাড়ি ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানে ইয়াবাসহ আটককৃতরা হলো- কক্সবাজার ইসলামাবাদ পশ্চিম লারপাড়া বাস টার্মিনাল দুবাই টাওয়ার সংলগ্ন আবুল হাশেম এর ভাড়াটিয়া জাহেদ হাসান রাসেল (৩০)। তার পিতার নাম মতিউর রহমান এবং মায়ের নাম ফেরদৌসী বেগম। আটক অপরজন হলেন- কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মৃত অজিত শর্মার ছেলে লিটন শর্মা প্রকাশ মামুন (৩৮)।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি মাদক পাচারকারি চক্রের সদস্যরা একটি হোটেল খাওয়া-দাওয়া করছিলো এবং তাদের নিজস্ব গাড়িতে মাদকও ছিলো। খবরপেয়েই রামু থানা পুলিশের একটি দল ওই স্থানে গিয়ে অভিযান চালিয়ে নোহা গাড়ি (লাইসেন্স নং চট্টমেট্টো-চ ১১-৮৯০১) তল্লাশী করে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসময় ইয়াবা পাচারে জড়িত জাহেদ হাসান রাসেল ও লিটন শর্মা মামুনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ানের নেতৃত্বে এ অভিযানে আরও অংশ নেন- রামু থানার এসআই আবুল কাওসার, এসআই আল আমিন, এসআই অসীম চন্দ্র ধর, এএসআই আশেকুর রহমান। পুলিশ জানিয়েছে- অভিযান চলাকালে এসব ইয়াবা পাচারে জড়িত রুবেল নামের একজন পালিয়ে যায়। রুবেল রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়ার বাসিন্দা বলেও জানিয়েছে পুলিশ।
####

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে গাড়িযোগে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে গাড়িযোগে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু:: | প্রকাশিত: শনিবার, ৪ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার, ৪ মে দুপুরে রামু উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা পাচারের ব্যবহৃত একটি বিলাসবহুল নোহা গাড়ি ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে ইয়াবাসহ আটককৃতরা হলো- কক্সবাজার ইসলামাবাদ পশ্চিম লারপাড়া বাস টার্মিনাল দুবাই টাওয়ার সংলগ্ন আবুল হাশেম এর ভাড়াটিয়া জাহেদ হাসান রাসেল (৩০)। তার পিতার নাম মতিউর রহমান এবং মায়ের নাম ফেরদৌসী বেগম। আটক অপরজন হলেন- কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মৃত অজিত শর্মার ছেলে লিটন শর্মা প্রকাশ মামুন (৩৮)। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি মাদক পাচারকারি চক্রের সদস্যরা একটি হোটেল খাওয়া-দাওয়া করছিলো এবং তাদের নিজস্ব গাড়িতে মাদকও ছিলো। খবরপেয়েই রামু থানা পুলিশের একটি দল ওই স্থানে গিয়ে অভিযান চালিয়ে নোহা গাড়ি (লাইসেন্স নং চট্টমেট্টো-চ ১১-৮৯০১) তল্লাশী করে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসময় ইয়াবা পাচারে জড়িত জাহেদ হাসান রাসেল ও লিটন শর্মা মামুনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ানের নেতৃত্বে এ অভিযানে আরও অংশ নেন- রামু থানার এসআই আবুল কাওসার, এসআই আল আমিন, এসআই অসীম চন্দ্র ধর, এএসআই আশেকুর রহমান। পুলিশ জানিয়েছে- অভিযান চলাকালে এসব ইয়াবা পাচারে জড়িত রুবেল নামের একজন পালিয়ে যায়। রুবেল রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়ার বাসিন্দা বলেও জানিয়েছে পুলিশ। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×