কক্সবাজারের রামুতে দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক থাকা বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাহজাহানকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রামুর চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহজাহান দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামের মুরত আলমের ছেলে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নারী ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির স্বতন্ত্র কমিটি, কক্সবাজারে বিশেষ ওয়ার্কশপ
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। ওই দিনই সন্ধ্যায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রামু থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামি শাহজাহান আত্মগোপনে চলে যান। বিজ্ঞ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাঁকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব-১৫। এর ধারাবাহিকতায় চেইন্দা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রামুতে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার পলাতক আসামি ১৪ বছর পর গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের রামুতে দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক থাকা বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাহজাহানকে (৩১) গ্রেপ্তার । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন