ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে দক্ষিণ মাইজ পাড়াস্থ আমির সুলতানা এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুল প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঈদগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেল বলেন, “একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির সুলতানা এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুলের পরিচালক সাজ্জাদ সুলতান। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব সভাপতি মিসবাহ উদ্দিন, সাবেক শিবির নেতা ইয়াকুব আলী, ৪ নং ওয়ার্ড যুব বিভাগ সভাপতি আব্দুল মাজেদ, ৩ নং ওয়ার্ড যুব বিভাগে সভাপতি মুহাম্মদ সাঈদি, ইউসুফ নবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব বিভাগের নেতৃবৃন্দ।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্টিত সম্পর্কিত তথ্য কী?
উত্তর: ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ঈদগাঁও ইউনিয়ন শাখ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন