হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের এসএমসি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৩ সেপ্টেম্বর রামুর কাউয়ারখোপ মৈষমুম ডাকভাঙ্গা বাংলাদেশ এরিয়া অফিসে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খান।
বাংলাবাড়ি বেলজিয়ামের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. জুয়েল তালুকদার। প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী খান এর উপস্থিতিতে প্রশিক্ষনের উদ্বোধনী পর্ব শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষক ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খান।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়- নিয়মিত এসএমসি মিটিং করা, সবাই একমত ও প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক থাকা, অভিভাকদের সচেতন করা, সমস্যা হলে সভায় আলোচনা করা, নিয়মিত অভিভাবক সভা করা, শিক্ষার্থীদের উন্নয়নে নিয়মিত মূল্যায়ন করা, স্কাউটিং, নিয়মিত নৈতিক শিক্ষা বিষয়ক শ্লোগান প্রাকটিস করা এবং কমিউনিটি স্টেকহোল্ডারদের সাথে কর্মকর্তাদের সম্পর্ক উন্নয়নে নিয়মিত সচেষ্ট থাকার উপর গুরুত্বারোপ করা হয়।
মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. জুয়েল তালুকদার। ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্প পরিচালিত মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় এবং ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্যবৃন্দ দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের এসএমসি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের এসএমসি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
Print Image
রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৩ সেপ্টেম্বর রামুর কাউয়ারখোপ মৈষমুম ডাকভাঙ্গা বাংলাদেশ এরিয়া অফিসে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খান। বাংলাবাড়ি বেলজিয়ামের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. জুয়েল তালুকদার। প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী খান এর উপস্থিতিতে প্রশিক্ষনের উদ্বোধনী পর্ব শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষক ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়- নিয়মিত এসএমসি মিটিং করা, সবাই একমত ও প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক থাকা, অভিভাকদের সচেতন করা, সমস্যা হলে সভায় আলোচনা করা, নিয়মিত অভিভাবক সভা করা, শিক্ষার্থীদের উন্নয়নে নিয়মিত মূল্যায়ন করা, স্কাউটিং, নিয়মিত নৈতিক শিক্ষা বিষয়ক শ্লোগান প্রাকটিস করা এবং কমিউনিটি স্টেকহোল্ডারদের সাথে কর্মকর্তাদের সম্পর্ক উন্নয়নে নিয়মিত সচেষ্ট থাকার উপর গুরুত্বারোপ করা হয়। মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. জুয়েল তালুকদার। ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্প পরিচালিত মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় এবং ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্যবৃন্দ দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×