শহিদ রুবেল::
রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির পরিচালিত এক অভিযানে মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে ৬ লাখ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবাসহ এক আসামি আটক করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে থ্যাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে এইসব উদ্ধার করা হয়। আটক গাড়ির চালক মোবারক হোসেন (২০) উখিয়া জামতলীর খায়ের বসরের পুত্র।
বিজিবি জানায়, রবিবার (১০ নভেম্বর) দুপুরে থ্যাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এইসময় গাড়ির চালক মোবারক হোসেন (২০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের বিষয়ে অস্বীকার করেন। পরে সিএনজির ড্রাইভিং সিটের নিচে লুকানো অবস্থায় বিশেষ কৌশলে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
আটককৃত আসামিকে ইয়াবা এবং অন্যান্য আলামতসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান। প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
- অবহেলিত মেহেরনামার ২৫ হাজার জনগণের সুরক্ষা নিশ্চিতে ভাঙা বেড়িবাঁধ নির্মাণের দাবি
- উখিয়ায় প্রশাসন অনুমোদিত ফুটবল টুর্নামেন্ট বন্ধ : অনুমোদন বিহীন টুর্নামেন্ট চলছে : পুলিশের ভূমিকা রহস্যজনক




মন্তব্য করুন