হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার : আটক ১

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাব-১৫ । এসময় বেলাল উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং …

রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাব-১৫ । এসময় বেলাল উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বেলাল উদ্দিন একই এলাকার দানু মিয়ার ছেলে।

​র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে খুনিয়াপালংয়ের সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় বেলাল উদ্দিনকে আটকের পর তার দেখানো স্থানে পলিথিনে মোড়ানো ১০০টি বক্সে থাকা মোট ২০ হাজার পিস বিদেশি ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সিগারেট সংগ্রহ করে আসছিল এবং পরবর্তীতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় তা বিক্রি করত।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

​সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ করে তাকে উদ্ধারকৃত মালামালসহ রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার : আটক ১ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাব-১৫ । এসময় বেলাল উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করেছে। শনিবার (২৯। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার : আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার : আটক ১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Print Image
রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাব-১৫ । এসময় বেলাল উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বেলাল উদ্দিন একই এলাকার দানু মিয়ার ছেলে। ​র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে খুনিয়াপালংয়ের সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় বেলাল উদ্দিনকে আটকের পর তার দেখানো স্থানে পলিথিনে মোড়ানো ১০০টি বক্সে থাকা মোট ২০ হাজার পিস বিদেশি ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সিগারেট সংগ্রহ করে আসছিল এবং পরবর্তীতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় তা বিক্রি করত। ​সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ করে তাকে উদ্ধারকৃত মালামালসহ রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×