হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ২৪ হাজার পিস ইয়াবাসহ বিজিবির হাতে আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

বুধবার (২৩ জুলাই) রাতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল খুনিয়াপালং ব্রিজ এলাকায় একটি ইজিবাইক আটক করে। ইজিবাইকের চালক নুরুল আবছার (২৫), পিতা- আব্দুল্লাহ, গ্রাম- দক্ষিণ ধেচুয়া পালং, ডাকঘর- রাবেতা, থানা- রামুকে সন্দেহ করা হলেও তিনি প্রথমে অস্বীকার করেন।

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

পরবর্তীতে ইজিবাইকের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে ২৪ হাজার পিস ইয়াবাসহ বিজিবির হাতে আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ২৪ হাজার পিস ইয়াবাসহ বিজিবির হাতে আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার (২৩ জুলাই) রাতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল খুনিয়াপালং ব্রিজ এলাকায় একটি ইজিবাইক আটক করে। ইজিবাইকের চালক নুরুল আবছার (২৫), পিতা- আব্দুল্লাহ, গ্রাম- দক্ষিণ ধেচুয়া পালং, ডাকঘর- রাবেতা, থানা- রামুকে সন্দেহ করা হলেও তিনি প্রথমে অস্বীকার করেন। পরবর্তীতে ইজিবাইকের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×