হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ ইজিবাইক চালক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ জুন ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইস নিয়ে এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ জুন) এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

বিজিবি জানায়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রীজের উপর একটি ইজিবাইক থামানো হয়।

এ সময় ইজিবাইকের চালককে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খনুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সিটের নীচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় ওই ইজিবাইকের চালক মে. রাসেলকে। সে উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ ইজিবাইক চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ ইজিবাইক চালক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ জুন ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইস নিয়ে এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ জুন) এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। বিজিবি জানায়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রীজের উপর একটি ইজিবাইক থামানো হয়। এ সময় ইজিবাইকের চালককে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খনুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সিটের নীচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় ওই ইজিবাইকের চালক মে. রাসেলকে। সে উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে। আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×