হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর ঈদগড় বনাঞ্চলে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়নের পাহাড়ি বনাঞ্চল থেকে নুরুল হাসান বাপ্পী নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছগিরাকাটা এলাকার আবদুল মাবুদের ছেলে।

রবিবার (১৩ ফেব্রæয়ারি) দুপুরে ঈদগড় রেঞ্জের তুলাতলী বিটের পাশে বেইল্যা বাপের কাটা নামক এলাকায় গলায় লতা প্যাছানো অবস্থায় নুরুল হাসান বাপ্পীর (১৯) মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তার স্বজনরা জানান- গত ৯ ফেব্রয়ারি বাপ্পী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করছিলেন। অবশেষে রবিবার খোঁজাখুজির এক পর্যায়ে ওই স্থানে দূর্গন্ধ পেয়ে মৃতদেহটির সন্ধান পান তারা।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু থানার উপ-পরিদর্শক জাফর উল্যাহ ও হাসান মাহমুদ। তারা জানান- কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এজন্য মৃতদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
এদিকে নিহত বাপ্পীর ভাই রেজাউল করিমও মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি।

তবে এলাকাবাসীর ধারণা বাপ্পী পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে।
জানা গেছে- বাপ্পী পেশায় মাছ ব্যবসায়ি ছিলেন। সম্প্রতি ব্যবসায় লোকসান হয় তার। এ কারণে সে মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুর ঈদগড় বনাঞ্চলে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর ঈদগড় বনাঞ্চলে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়নের পাহাড়ি বনাঞ্চল থেকে নুরুল হাসান বাপ্পী নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছগিরাকাটা এলাকার আবদুল মাবুদের ছেলে। রবিবার (১৩ ফেব্রæয়ারি) দুপুরে ঈদগড় রেঞ্জের তুলাতলী বিটের পাশে বেইল্যা বাপের কাটা নামক এলাকায় গলায় লতা প্যাছানো অবস্থায় নুরুল হাসান বাপ্পীর (১৯) মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তার স্বজনরা জানান- গত ৯ ফেব্রয়ারি বাপ্পী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করছিলেন। অবশেষে রবিবার খোঁজাখুজির এক পর্যায়ে ওই স্থানে দূর্গন্ধ পেয়ে মৃতদেহটির সন্ধান পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু থানার উপ-পরিদর্শক জাফর উল্যাহ ও হাসান মাহমুদ। তারা জানান- কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এজন্য মৃতদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এদিকে নিহত বাপ্পীর ভাই রেজাউল করিমও মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি। তবে এলাকাবাসীর ধারণা বাপ্পী পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। জানা গেছে- বাপ্পী পেশায় মাছ ব্যবসায়ি ছিলেন। সম্প্রতি ব্যবসায় লোকসান হয় তার। এ কারণে সে মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×