হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

রামুতে বাঁকখালী নদীতে আগামীকাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অফিসেরচর গ্রামের ৮টি নৌ দল অংশ নেবে।

আয়োজকরা জানান- বিগত বছরের ন্যায় এবারও অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৫ আয়োজনের প্রস্তুতি চলছে। জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হবে।

নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে পুরো গ্রামে চলছে উৎসব আমেজ। প্রতিদিন দুপুরের পর থেকে বাঁকখালী নদীতে অংশগ্রহনকারি নৌ দলগুলোর মহড়া চলছে। এসব মহড়া দেখতে নদীর দুই তীরে প্রতিদিন ভীড় করছে উৎসুক জনতা।

এরআগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো অফিসেরচর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছে অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌদল। ২০২৩ সালে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছিলো অফিসেরচর বিটিসিএল নৌ দল।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের আমন্ত্রণ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
রামুতে বাঁকখালী নদীতে আগামীকাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অফিসেরচর গ্রামের ৮টি নৌ দল অংশ নেবে। আয়োজকরা জানান- বিগত বছরের ন্যায় এবারও অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৫ আয়োজনের প্রস্তুতি চলছে। জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হবে। নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে পুরো গ্রামে চলছে উৎসব আমেজ। প্রতিদিন দুপুরের পর থেকে বাঁকখালী নদীতে অংশগ্রহনকারি নৌ দলগুলোর মহড়া চলছে। এসব মহড়া দেখতে নদীর দুই তীরে প্রতিদিন ভীড় করছে উৎসুক জনতা। এরআগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো অফিসেরচর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছে অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌদল। ২০২৩ সালে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছিলো অফিসেরচর বিটিসিএল নৌ দল। ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের আমন্ত্রণ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×