হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামু-টেকনাফে পৃথক অভিযানে ৪ কেজি আইস জব্দ, আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৪.০২৫ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে আটক করেছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফ-কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে অবস্থান নেয় বিজিবি।

আনুমানিক ১১টার দিকে টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি পোঁটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে।

উক্ত সময় টহলদল বর্ণিত ব্যক্তিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি বোঝা মাত্রই তার হাতে থাকা পোঁটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
টহলদল তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া পোঁটলা থেকে ২.০৪৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। চোরাকারবারিকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

অপরদিকে বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া অভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে মরিচ্যা দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। যেখানে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ছিল। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটককৃত আসামিকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামু-টেকনাফে পৃথক অভিযানে ৪ কেজি আইস জব্দ, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামু-টেকনাফে পৃথক অভিযানে ৪ কেজি আইস জব্দ, আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
Print Image
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৪.০২৫ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে আটক করেছে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফ-কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে অবস্থান নেয় বিজিবি। আনুমানিক ১১টার দিকে টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি পোঁটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে। উক্ত সময় টহলদল বর্ণিত ব্যক্তিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি বোঝা মাত্রই তার হাতে থাকা পোঁটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। টহলদল তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া পোঁটলা থেকে ২.০৪৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। চোরাকারবারিকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া অভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা। তল্লাশির একপর্যায়ে মরিচ্যা দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। যেখানে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ছিল। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটককৃত আসামিকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×