কিয়েভ, ৩০ ডিসেম্বর – রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পাল্টায় তার অভিযোগ— রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে চলমান শান্তি সংলাপ পণ্ড করার চেষ্টায় আছে মস্কো।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ৯১টি ড্রোন বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য সবগুলো ড্রোন হামলা করার আগেই আটকে দিতে পেরেছে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা সেই বিবৃতিতে ল্যাভরভ বলেছেন, এই হামলার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান নিয়ে পর্যালোচনা করবে মস্কো।
“কিয়েভ এখন অপরাধী গ্যাংয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। এই অপরাধীরা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে রূপান্তর করে ফেলেছে। (ইউক্রেনে) শান্তি সংলাপের ক্ষেত্রে এখন আমরা আমাদের নিজেদের এযাবৎকালের অবস্থান পর্যালোচনা করব”, বিবৃতিতে বলেছেন ল্যাভরভ।
এদিকে ল্যাভরভের এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বিবৃতির বক্তব্যকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ উল্লেখ করে বলেন, “এটা আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাতমাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়েছে।”
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের কয়েক ঘণ্টা পরই নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা ঘটে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন