হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাহুলের মন্তব্যে উত্তাল সংসদ, তুমুল হট্টগোলে মুলতবি অধিবেশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৪ মার্চ – রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকায় ভারতের লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন উভয়ই মুলতবি ঘোষণা করা হয়েছে।

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির আক্রমণকে নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়াল বলেছেন, একজন পার্লামেন্ট সদস্য বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে, পার্লামেন্ট তা বসে বসে দেখতে পারে না।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

লন্ডনের একটি অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের পর বিজেপির মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। যেখানে তিনি বলেছিলেন যে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়েছে এবং ভারতীয় গণতন্ত্রের একটি বড় অংশ স্বাধীনতার পূর্বাবস্থায় চলে গেছে।

বিজেপি রাহুল গান্ধীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছে। দলটি বলেছে, সকল দলের এমপিদের অবশ্যই রাহুল গান্ধীর মন্তব্যের নিন্দা করা করা উচিত।

অন্যদিকে কংগ্রেস শাসক দলের অভিযোগকে বাতিল করে দিয়ে বলছে, ওই ভেঙ্গে পড়া গণতন্ত্র আবার তাকে বাঁচানোর কথা বলছে।

মঙ্গলবার সকালে শীর্ষ মন্ত্রীদের একটি দল সংসদে ক্ষমতাসীন দলের কৌশল ঠিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসে একটি বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহলাদ জোশী, অনুরাগ ঠাকুর, পীযুষ গয়াল, নীতিন গড়করি এবং কিরেন রিজিজু।

কেন্দ্রীয় মন্ত্রী গোয়াল রাজ্যসভায় বলেছেন, আমরা চুপচাপ বসে সবকিছু দেখতে পারি না। হাউসের একজন সদস্য বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন। আমি হতবাক যে কিছু দল তাকে সমর্থনও করছে। আমি সব দলের কাছে আবেদন জানাই, একজন সিনিয়র সাংসদ কীভাবে বিদেশের মাটিতে দেশের সমালোচনা করার চেষ্টা করে তার নিন্দা জানাতে। সূত্র: এনডিটিভি

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাহুলের মন্তব্যে উত্তাল সংসদ, তুমুল হট্টগোলে মুলতবি অধিবেশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাহুলের মন্তব্যে উত্তাল সংসদ, তুমুল হট্টগোলে মুলতবি অধিবেশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৪ মার্চ – রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকায় ভারতের লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন উভয়ই মুলতবি ঘোষণা করা হয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির আক্রমণকে নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়াল বলেছেন, একজন পার্লামেন্ট সদস্য বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে, পার্লামেন্ট তা বসে বসে দেখতে পারে না। লন্ডনের একটি অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের পর বিজেপির মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। যেখানে তিনি বলেছিলেন যে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়েছে এবং ভারতীয় গণতন্ত্রের একটি বড় অংশ স্বাধীনতার পূর্বাবস্থায় চলে গেছে। বিজেপি রাহুল গান্ধীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছে। দলটি বলেছে, সকল দলের এমপিদের অবশ্যই রাহুল গান্ধীর মন্তব্যের নিন্দা করা করা উচিত। অন্যদিকে কংগ্রেস শাসক দলের অভিযোগকে বাতিল করে দিয়ে বলছে, ওই ভেঙ্গে পড়া গণতন্ত্র আবার তাকে বাঁচানোর কথা বলছে। মঙ্গলবার সকালে শীর্ষ মন্ত্রীদের একটি দল সংসদে ক্ষমতাসীন দলের কৌশল ঠিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসে একটি বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহলাদ জোশী, অনুরাগ ঠাকুর, পীযুষ গয়াল, নীতিন গড়করি এবং কিরেন রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রী গোয়াল রাজ্যসভায় বলেছেন, আমরা চুপচাপ বসে সবকিছু দেখতে পারি না। হাউসের একজন সদস্য বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন। আমি হতবাক যে কিছু দল তাকে সমর্থনও করছে। আমি সব দলের কাছে আবেদন জানাই, একজন সিনিয়র সাংসদ কীভাবে বিদেশের মাটিতে দেশের সমালোচনা করার চেষ্টা করে তার নিন্দা জানাতে। সূত্র: এনডিটিভি সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৪ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×