হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রিমান্ড শেষে কারাগারে সোলায়মান সেলিম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ ডিসেম্বর – লালবাগ থানার আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও একই আসনের সাবেক এমপি মো. সোলায়মান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুর কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। পরদিন রাকিব হাওলাদার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়। তবে মুল নথি না থাকায় সেদিন রিমান্ড শুনানি হয়নি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরপর গত ২৭ নভেম্বর এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রিমান্ড শেষে কারাগারে সোলায়মান সেলিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রিমান্ড শেষে কারাগারে সোলায়মান সেলিম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ ডিসেম্বর – লালবাগ থানার আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও একই আসনের সাবেক এমপি মো. সোলায়মান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুর কারাগারে পাঠানোর এই আদেশ দেন।এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। পরদিন রাকিব হাওলাদার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়। তবে মুল নথি না থাকায় সেদিন রিমান্ড শুনানি হয়নি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।এরপর গত ২৭ নভেম্বর এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×