হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রিয়ালের বড় জয়ের রাতে পেনাল্টি মিস করে সমালোচিত ভিনিসিয়ুস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন


সান্তিয়াগো বার্নাব্যু, ১২ মার্চ – রিয়াল মাদ্রিদের বড় জয়ের রাতেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ শেষে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে দলকে চালকের আসনে বসান উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তিন গোলের বড় ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা। স্পট কিক নিতে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু তার নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এরপরই এই ব্রাজিলীয় তারকার পেনাল্টি নেওয়ার ধরন নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল তারকা স্টিভ ম্যাকম্যানামান ভিনিসিয়ুসের পেনাল্টি নেওয়ার কৌশল নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের পেনাল্টি তিনি পছন্দ করেন না। পানেনকা স্টাইলে শট নিলে অবশ্যই গোল করতে হবে। কারণ জোরে শট নিলে গোলরক্ষক তা ঠেকাতে পারেন।

কিন্তু এভাবে শট নেওয়ার মানে হলো নিজেকে প্রদর্শন করা, যা অত্যন্ত বাজে একটি পেনাল্টি ছিল। ম্যাচটি গোলশূন্য থাকলে ভিনিসিয়ুস কখনোই এমনভাবে পেনাল্টি নিতেন না বলেও মন্তব্য করেন ম্যাকম্যানামান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রিয়ালের বড় জয়ের রাতে পেনাল্টি মিস করে সমালোচিত ভিনিসিয়ুস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রিয়ালের বড় জয়ের রাতে পেনাল্টি মিস করে সমালোচিত ভিনিসিয়ুস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] সান্তিয়াগো বার্নাব্যু, ১২ মার্চ – রিয়াল মাদ্রিদের বড় জয়ের রাতেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ শেষে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে দলকে চালকের আসনে বসান উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে।তিন গোলের বড় ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা। স্পট কিক নিতে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু তার নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এরপরই এই ব্রাজিলীয় তারকার পেনাল্টি নেওয়ার ধরন নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল তারকা স্টিভ ম্যাকম্যানামান ভিনিসিয়ুসের পেনাল্টি নেওয়ার কৌশল নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের পেনাল্টি তিনি পছন্দ করেন না। পানেনকা স্টাইলে শট নিলে অবশ্যই গোল করতে হবে। কারণ জোরে শট নিলে গোলরক্ষক তা ঠেকাতে পারেন।কিন্তু এভাবে শট নেওয়ার মানে হলো নিজেকে প্রদর্শন করা, যা অত্যন্ত বাজে একটি পেনাল্টি ছিল। ম্যাচটি গোলশূন্য থাকলে ভিনিসিয়ুস কখনোই এমনভাবে পেনাল্টি নিতেন না বলেও মন্তব্য করেন ম্যাকম্যানামান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×