হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেশন দুর্নীতি মামলায় ইডির তলবে বিপাকে নুসরাত জাহান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন




কলকাতা, ২০ এপ্রিল – টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে নতুন করে বিতর্কে জড়িয়েছেন। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তাকে এই তলব করা হয়েছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সংশ্লিষ্ট সময়ে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে নুসরাত কলকাতায় হাজির না হয়ে দিল্লিতে হাজিরার জন্য তদন্ত কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের সাবেক এই সংসদ সদস্য গত পাঁচ বছর বসিরহাটের দায়িত্বে থাকলেও সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তাকে আর দল থেকে প্রার্থী করা হয়নি। বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডে আগের চেয়ে কম সক্রিয় থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কর্মসূচিতে তাকে নিয়মিত সামনের সারিতে দেখা যায়। অন্যদিকে তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত এক সময় ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে নিজেকে রাজনীতি থেকে অনেকটা সরিয়ে নিয়েছেন।

বর্তমানে এই তারকা দম্পতি তাদের নিজস্ব প্রযোজনা সংস্থার কাজ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এরই মধ্যে তাদের প্রযোজনায় একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা আলোচনার মাঝেও তারা নিজেদের কাজ অব্যাহত রেখেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

রেশন দুর্নীতি মামলায় ইডির তলবে বিপাকে নুসরাত জাহান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেশন দুর্নীতি মামলায় ইডির তলবে বিপাকে নুসরাত জাহান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২০ এপ্রিল – টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে নতুন করে বিতর্কে জড়িয়েছেন। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তাকে এই তলব করা হয়েছে।সংশ্লিষ্ট সময়ে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে নুসরাত কলকাতায় হাজির না হয়ে দিল্লিতে হাজিরার জন্য তদন্ত কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন।তৃণমূল কংগ্রেসের সাবেক এই সংসদ সদস্য গত পাঁচ বছর বসিরহাটের দায়িত্বে থাকলেও সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তাকে আর দল থেকে প্রার্থী করা হয়নি। বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডে আগের চেয়ে কম সক্রিয় থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কর্মসূচিতে তাকে নিয়মিত সামনের সারিতে দেখা যায়। অন্যদিকে তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত এক সময় ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে নিজেকে রাজনীতি থেকে অনেকটা সরিয়ে নিয়েছেন।বর্তমানে এই তারকা দম্পতি তাদের নিজস্ব প্রযোজনা সংস্থার কাজ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এরই মধ্যে তাদের প্রযোজনায় একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা আলোচনার মাঝেও তারা নিজেদের কাজ অব্যাহত রেখেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×