হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোজা ভাঙিয়েও বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‍্যাবের সাবেক কর্মকর্তা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন




ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এক র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত র‍্যাব কর্মকর্তার নাম আলেপ বলে দাবি করা হয়েছে। তার বিচারের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

রোজা ভাঙিয়েও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। ফেসবুকে মূল পোস্টটি ছিল মউদুদ সুজনের। তার পোস্টটি আজ সোমবার প্রেসসচিব শেয়ার পর ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই পোস্টে মউদুদ সুজন লিখেছেন, ‘গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবেকদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে।

এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন।’
সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয়, “ধর্ষক র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সব কিছু হারিয়ে যখন আলেপকে (আলেপ উদ্দীন) বারবার ফোন দিতে থাকেন আলেপ রিপ্লাইয়ে জানান, ‘বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত ’……..।

যা শুনছি, গা শিউরে উঠছে; তার পক্ষে এ রকম জঘন্য কাজ করা অসম্ভব নয়।

এই আলেপ এ রকমই কুখ্যাত ছিল। এই আলেপকে কুখ্যাত মেজর জেনারেল (এখন গ্রেপ্তার) জিয়াউল ব্যবহার করতেন। আলেপ তার ছায়ায় এসব করেছে বলে জানা যাচ্ছে। পুরস্কার হিসেবে নানা রকম পদকও পেয়ছে! গত সপ্তাহে চট্টগ্রাম র‌্যাবের ছয় নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে। সব কিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত।’

সূত্র : কালেরকন্ঠ


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোজা ভাঙিয়েও বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‍্যাবের সাবেক কর্মকর্তা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোজা ভাঙিয়েও বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‍্যাবের সাবেক কর্মকর্তা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এক র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত র‍্যাব কর্মকর্তার নাম আলেপ বলে দাবি করা হয়েছে। তার বিচারের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।রোজা ভাঙিয়েও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। ফেসবুকে মূল পোস্টটি ছিল মউদুদ সুজনের। তার পোস্টটি আজ সোমবার প্রেসসচিব শেয়ার পর ফেসবুকে ছড়িয়ে পড়ে।ওই পোস্টে মউদুদ সুজন লিখেছেন, ‘গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবেকদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে।এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন।’সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয়, “ধর্ষক র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সব কিছু হারিয়ে যখন আলেপকে (আলেপ উদ্দীন) বারবার ফোন দিতে থাকেন আলেপ রিপ্লাইয়ে জানান, ‘বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত ’……..।যা শুনছি, গা শিউরে উঠছে; তার পক্ষে এ রকম জঘন্য কাজ করা অসম্ভব নয়।এই আলেপ এ রকমই কুখ্যাত ছিল। এই আলেপকে কুখ্যাত মেজর জেনারেল (এখন গ্রেপ্তার) জিয়াউল ব্যবহার করতেন। আলেপ তার ছায়ায় এসব করেছে বলে জানা যাচ্ছে। পুরস্কার হিসেবে নানা রকম পদকও পেয়ছে! গত সপ্তাহে চট্টগ্রাম র‌্যাবের ছয় নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে। সব কিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত।’সূত্র : কালেরকন্ঠ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×