হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গাদের জন্য সরকারের দেওয়া ৪০০ মেট্রিক টন চাল ডব্লিউএফপির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত ৪০০ মেট্রিক টন চাল বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উখিয়ার কুতুপালং মধুর ছড়াস্থ ডব্লিউএফপি হাবে অনুষ্ঠিতভাবে চাউলগুলো হস্তান্তর করা হয়।

চাউল হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও মানবিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

তিনি আরও বলেন, “সাম্প্রতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডব্লিউএফপি ইতোমধ্যে পাঁচ হাজার প্যাকেট গরম খাবার এবং পুষ্টিসমৃদ্ধ বিস্কুট ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেছে। মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে আরআরআরসি কার্যালয় ও ডব্লিউএফপি যৌথভাবে কাজ করছে। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আশ্রয়দানকারী স্থানীয় জনগণের কল্যাণে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পরে বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর ডোমোকো উশিয়ামা আরআরআরসির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি মানবিক সহায়তা কার্যক্রমে আরআরআরসি কার্যালয়ের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে ভাসানচর সফরের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার ও ডব্লিউএফপির চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গাদের জন্য সরকারের দেওয়া ৪০০ মেট্রিক টন চাল ডব্লিউএফপির কাছে হস্তান্তর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গাদের জন্য সরকারের দেওয়া ৪০০ মেট্রিক টন চাল ডব্লিউএফপির কাছে হস্তান্তর

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত ৪০০ মেট্রিক টন চাল বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উখিয়ার কুতুপালং মধুর ছড়াস্থ ডব্লিউএফপি হাবে অনুষ্ঠিতভাবে চাউলগুলো হস্তান্তর করা হয়। চাউল হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও মানবিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, "সাম্প্রতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডব্লিউএফপি ইতোমধ্যে পাঁচ হাজার প্যাকেট গরম খাবার এবং পুষ্টিসমৃদ্ধ বিস্কুট ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেছে। মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে আরআরআরসি কার্যালয় ও ডব্লিউএফপি যৌথভাবে কাজ করছে। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আশ্রয়দানকারী স্থানীয় জনগণের কল্যাণে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" পরে বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর ডোমোকো উশিয়ামা আরআরআরসির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি মানবিক সহায়তা কার্যক্রমে আরআরআরসি কার্যালয়ের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে ভাসানচর সফরের আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার ও ডব্লিউএফপির চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×