হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে চীন সহায়তা করবে, বিশ্বাস মোমেনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ০৮:০৭ পূর্বাহ্ন

এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সাময়িকভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবর্তনের বিষয়ে চীন সহায়তা অব্যাহত রাখবে বলে বিশ্বাস পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের।

বুধবার (৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় রাষ্ট্রদূতকে উদ্দেশ করে এমন প্রত্যাশার কথা জানান মন্ত্রী।

ড. মোমেন চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের অবদানের প্রশংসা করেন। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরের কথা স্মরণ করেন।

মোমেন কোভিড-১৯ মহামারির সময়ে চীন সরকার ও রাষ্ট্রদূতের সহায়তার প্রশংসা করেন। তিনি বিশেষ করে, বাংলাদেশকে দেশটির উপহার দেওয়া ৫০ মিলিয়ন ডোজ টিকা এবং বাণিজ্যিকভাবে ৭৭ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের জন্য বিশেষ ধন্যবাদ জানান। এছাড়া মহামারির সংকট সময়েও বাংলাদেশে চীনের সহায়তায় চলমান মেগা প্রকল্পের অগ্রগতির জন্যও ধন্যবাদ জানান।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

পররাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রদূত এসডিজি, জলবায়ু পরিবর্তন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক ইস্যুতে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ‘এক চীন নীতি’-তে ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে চীন সহায়তা করবে, বিশ্বাস মোমেনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে চীন সহায়তা করবে, বিশ্বাস মোমেনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সাময়িকভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবর্তনের বিষয়ে চীন সহায়তা অব্যাহত রাখবে বলে বিশ্বাস পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। বুধবার (৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় রাষ্ট্রদূতকে উদ্দেশ করে এমন প্রত্যাশার কথা জানান মন্ত্রী। ড. মোমেন চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের অবদানের প্রশংসা করেন। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরের কথা স্মরণ করেন। মোমেন কোভিড-১৯ মহামারির সময়ে চীন সরকার ও রাষ্ট্রদূতের সহায়তার প্রশংসা করেন। তিনি বিশেষ করে, বাংলাদেশকে দেশটির উপহার দেওয়া ৫০ মিলিয়ন ডোজ টিকা এবং বাণিজ্যিকভাবে ৭৭ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের জন্য বিশেষ ধন্যবাদ জানান। এছাড়া মহামারির সংকট সময়েও বাংলাদেশে চীনের সহায়তায় চলমান মেগা প্রকল্পের অগ্রগতির জন্যও ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রদূত এসডিজি, জলবায়ু পরিবর্তন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক ইস্যুতে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 'এক চীন নীতি'-তে ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×