হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের বাইরে মিললো মাটি চাপা দেওয়া অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ২২ জুলাই ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:-
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটি চাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে উখিয়া থানা পুলিশকে অবহিত করলে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আমরা এই লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের বাইরে মিললো মাটি চাপা দেওয়া অজ্ঞাত যুবকের লাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের বাইরে মিললো মাটি চাপা দেওয়া অজ্ঞাত যুবকের লাশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:- কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটি চাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে উখিয়া থানা পুলিশকে অবহিত করলে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আমরা এই লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×