কক্সবাজার, ১৮ আগস্ট – রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে উখিয়ার কোটবাজার এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন।
আরও পড়ুন
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
আন্দোলনকারী শিক্ষকরা জানান, বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় ১ হাজার ২৫০ শিক্ষককে ছাটাই করা হয়। এরপরই চাকরিতে পুর্নবহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা।
এর আগেও একবার সড়ক অবরোধ করেছিলেন শিক্ষকরা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ আবারও অবরোধ শুরু করেছেন তারা।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ আগস্ট ২০২৫




মন্তব্য করুন