হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া, পাঁচ রোহিঙ্গাকে কারাদণ্ড

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক সপ্তাহের বিনা…

কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বিভিন্ন ব্লকে এ অভিযান চালানো হয়।

১৬ এপিবিএনের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার শেখ মো. জিয়াউল ইসলামের নেতৃত্বে এপিবিএনের একটি দল ক্যাম্পে অভিযান চালায়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

অভিযানের সময় কয়েকজন রোহিঙ্গাকে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলতে দেখে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিআইসি মো. রনি আলম নুর বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩ ধারায় তাঁদের প্রত্যেককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সাজা কার্যকরের জন্য তাঁদের টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ওসমান (২৭), জাহিদ (৩১), জামাল (২৯), ছৈয়দুল আমিন (২০) ও মোহাম্মদ আইয়ুব (২৮)। তাঁরা সবাই উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ ঘটনায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের মামলা করা হয়েছে বলে জানিয়েছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া, পাঁচ রোহিঙ্গাকে কারাদণ্ড সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিব। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া, পাঁচ রোহিঙ্গাকে কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া, পাঁচ রোহিঙ্গাকে কারাদণ্ড

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বিভিন্ন ব্লকে এ অভিযান চালানো হয়। ১৬ এপিবিএনের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার শেখ মো. জিয়াউল ইসলামের নেতৃত্বে এপিবিএনের একটি দল ক্যাম্পে অভিযান চালায়। অভিযানের সময় কয়েকজন রোহিঙ্গাকে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলতে দেখে তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিআইসি মো. রনি আলম নুর বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩ ধারায় তাঁদের প্রত্যেককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সাজা কার্যকরের জন্য তাঁদের টেকনাফ মডেল থানায় পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ওসমান (২৭), জাহিদ (৩১), জামাল (২৯), ছৈয়দুল আমিন (২০) ও মোহাম্মদ আইয়ুব (২৮)। তাঁরা সবাই উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ ঘটনায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের মামলা করা হয়েছে বলে জানিয়েছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×