হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে আবারো ছুরিকাঘাতে খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ফের খুনের ঘটনা ঘটেছে। এবার পূর্ব শত্রুতার জের ধরে আরসা কমান্ডার আরিফ নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আলীকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলীর (৪০) বাবার নাম আব্দুল খালেক। অভিযুক্ত আরিফ উল্লাহ একই ব্লকের মৃত আবু বক্করের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা শেষে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ধরনের ঘটনা প্রায়ই রোহিঙ্গা শিবিরগুলোতে ঘটে থাকে, যা সেখানকার পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে আবারো ছুরিকাঘাতে খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে আবারো ছুরিকাঘাতে খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ফের খুনের ঘটনা ঘটেছে। এবার পূর্ব শত্রুতার জের ধরে আরসা কমান্ডার আরিফ নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আলীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলীর (৪০) বাবার নাম আব্দুল খালেক। অভিযুক্ত আরিফ উল্লাহ একই ব্লকের মৃত আবু বক্করের ছেলে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা শেষে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা প্রায়ই রোহিঙ্গা শিবিরগুলোতে ঘটে থাকে, যা সেখানকার পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×