হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও’র গোলাগুলিতে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এর মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন।

নিহত যুবক মোহাম্মদ ইউনুস। সে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের নুর মুহাম্মদের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের জয়নালের ছেলে সৈয়দুল্লাহ (১৫) ও একই ব্লকের নুরুল আমিনের মেয়ে নুর সিতারা। তাৎক্ষণিক ভাবে বাকীদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৭ নভেম্বর) রাতে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জনান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

তিনি বলেন, রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসওর লোকজন অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে মোহাম্মদ ইউনুস নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আইএমও হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয় বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও’র গোলাগুলিতে এক যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও’র গোলাগুলিতে এক যুবক নিহত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এর মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। নিহত যুবক মোহাম্মদ ইউনুস। সে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের নুর মুহাম্মদের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের জয়নালের ছেলে সৈয়দুল্লাহ (১৫) ও একই ব্লকের নুরুল আমিনের মেয়ে নুর সিতারা। তাৎক্ষণিক ভাবে বাকীদের পরিচয় জানা যায়নি। সোমবার (২৭ নভেম্বর) রাতে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জনান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি বলেন, রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসওর লোকজন অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে মোহাম্মদ ইউনুস নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আইএমও হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয় বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×