হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সাথে আরসার গুলি বিনিময়, আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ১০:০৭ অপরাহ্ন




কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএনের সাথে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি – আরসার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭নং রোহিঙ্গা ক্যাম্পে ঘটা এই ঘটনায় জড়িত তিন আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে, এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৩টি কার্তুজ ও ১টি ক্লিনিং রড।

আটককৃতরা হলো- ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের পুত্র আবুল হাশেম (৩০), ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের পুত্র মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১ ব্লকের আব্দুল মাজেদের পুত্র কামরুল হাসান (২২)।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিরিক্ত ডিআইজি) বলেন, “ভোরে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে থাকা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে আরসা সন্ত্রাসীরা। এসময় এপিবিএনও আত্মরক্ষায় পাল্টা গুলি চালিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। পরে ধাওয়া করা হলে ধরা পড়ে তিন আরসা সদস্য।”

আইনগত ব্যবস্থাগ্রহণ করতে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে, এঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আভিযানিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সাথে আরসার গুলি বিনিময়, আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সাথে আরসার গুলি বিনিময়, আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএনের সাথে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি – আরসার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭নং রোহিঙ্গা ক্যাম্পে ঘটা এই ঘটনায় জড়িত তিন আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে, এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৩টি কার্তুজ ও ১টি ক্লিনিং রড। আটককৃতরা হলো- ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের পুত্র আবুল হাশেম (৩০), ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের পুত্র মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১ ব্লকের আব্দুল মাজেদের পুত্র কামরুল হাসান (২২)। বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিরিক্ত ডিআইজি) বলেন, “ভোরে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে থাকা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে আরসা সন্ত্রাসীরা। এসময় এপিবিএনও আত্মরক্ষায় পাল্টা গুলি চালিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। পরে ধাওয়া করা হলে ধরা পড়ে তিন আরসা সদস্য।” আইনগত ব্যবস্থাগ্রহণ করতে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে, এঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আভিযানিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×