হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এসময় ১টি একনলা বন্দুক,দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়। তবে কাউকে আটক করতে পারেনি।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৫ ব্লকের মরাপাহাড়ের এ অভিযান চালানো হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ান সুত্রে জানা যায় একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা অবস্থান নেন। এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করেন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

৮ এপিবিএন-এর মিডিয়া কর্মকর্তা জানান, ক্যাম্প এলাকায় সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ১টি একনলা বন্দুক,দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়। তবে কাউকে আটক করতে পারেনি। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৫ ব্লকের মরাপাহাড়ের এ অভিযান চালানো হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ান সুত্রে জানা যায় একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা অবস্থান নেন। এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করেন। ৮ এপিবিএন-এর মিডিয়া কর্মকর্তা জানান, ক্যাম্প এলাকায় সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×