হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে `ডাকাতির প্রস্তুতিকালে’ ৭ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ জুন ২০২২, ১১:০৪ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৭ জন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার দিবাগত সোয়া ২ টার দিকে কুতুপালংয়ের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটকরা হলেন, ক্যাম্প-২ ইস্ট এর ডি ব্লকের নূরুল আমিন(২৭), মোঃ আয়াস(২৩), ক্যাম্প-২০ এক্সেটেনশন এর এস-৩-বি ব্লকের মোহাম্মদ আলম(৩৮), আবুল কালাম(৩৫), ক্যাম্প-১/ইস্ট এর ডি/৪ ব্লকের নূর আলম(৪৪) পিতা- রসিদ আহম্মদ, এফসিএন-১৪৪২৯৮, এফ/১২ ব্লকের জাহিদ আলম (২৮), ক্যাম্প-৪ এর এফ-১৪ ব্লকের সৈয়দ আলম (২৪)।

তিনি জানান, গোপন সূত্রে কতিপয় সন্ত্রাসী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে এপিবিএন এর একটি টিম রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের ৩২ নম্বর শেডের এক নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এসময় দেশীয় অস্ত্রসহ আটক করা হয় সাত জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি দা, একটি রড দিয়ে তৈরী লোহার শাবল ও একটি ছুরি।

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন এর এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে `ডাকাতির প্রস্তুতিকালে’ ৭ রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে `ডাকাতির প্রস্তুতিকালে’ ৭ রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ জুন ২০২২, ১১:০৪ অপরাহ্ন
Print Image
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৭ জন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার দিবাগত সোয়া ২ টার দিকে কুতুপালংয়ের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। আটকরা হলেন, ক্যাম্প-২ ইস্ট এর ডি ব্লকের নূরুল আমিন(২৭), মোঃ আয়াস(২৩), ক্যাম্প-২০ এক্সেটেনশন এর এস-৩-বি ব্লকের মোহাম্মদ আলম(৩৮), আবুল কালাম(৩৫), ক্যাম্প-১/ইস্ট এর ডি/৪ ব্লকের নূর আলম(৪৪) পিতা- রসিদ আহম্মদ, এফসিএন-১৪৪২৯৮, এফ/১২ ব্লকের জাহিদ আলম (২৮), ক্যাম্প-৪ এর এফ-১৪ ব্লকের সৈয়দ আলম (২৪)। তিনি জানান, গোপন সূত্রে কতিপয় সন্ত্রাসী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে এপিবিএন এর একটি টিম রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের ৩২ নম্বর শেডের এক নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এসময় দেশীয় অস্ত্রসহ আটক করা হয় সাত জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি দা, একটি রড দিয়ে তৈরী লোহার শাবল ও একটি ছুরি। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন এর এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×