হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে নারী নেত্রীর ঘরে ঢুকে গুলি করে বোনকে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন




কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে গুলি করে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা; এ সময় এক নারী নেত্রী ও তার মেয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

সোমবার ভোর রাতে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন এর পুলিশ সুপার জামাল পাশা জানান।

নিহত জমিলা বেগম ক্যাম্পের মোহাম্মদ হোসেনের স্ত্রী।

আহত তার বোন মনিরা বেগম ব্যবস্থাপনা কমিটির নেতা (ব্লক মাঝি) ও আব্দুল করিমের স্ত্রী। মনিরা ও তার মেয়ে গুলিবিদ্ধ নূর ফাতেমাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এপিবিএন-এর পুলিশ সুপার জামাল পাশা বলেন, “সালমান শাহ গ্রুপের ১২ থেকে ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪টি হত্যাকাণ্ড হয়েছে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে নারী নেত্রীর ঘরে ঢুকে গুলি করে বোনকে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে নারী নেত্রীর ঘরে ঢুকে গুলি করে বোনকে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে গুলি করে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা; এ সময় এক নারী নেত্রী ও তার মেয়ে গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন এর পুলিশ সুপার জামাল পাশা জানান। নিহত জমিলা বেগম ক্যাম্পের মোহাম্মদ হোসেনের স্ত্রী। আহত তার বোন মনিরা বেগম ব্যবস্থাপনা কমিটির নেতা (ব্লক মাঝি) ও আব্দুল করিমের স্ত্রী। মনিরা ও তার মেয়ে গুলিবিদ্ধ নূর ফাতেমাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এপিবিএন-এর পুলিশ সুপার জামাল পাশা বলেন, “সালমান শাহ গ্রুপের ১২ থেকে ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার। কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪টি হত্যাকাণ্ড হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×