রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্প থেকে চাকুরীচ্যুত শিক্ষকদের আন্দোলনের নেতৃত্বে থাকা প্রতিনিধি সাইদুল ইসলাম শামীমকে ছাত্রদল কর্তৃক শোকজ নোটিশ প্রদান ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
শুরু থেকে শিক্ষক আন্দোলনের সামনের সারিতে থাকা সাইদুল ইসলাম শামীম ইউনিয়ন ছাত্রদলের পদবিধারী নেতা।
শোকজ নোটিশের আলোচনা সমালোচনা জবাবে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভুল ধারণা ছড়াচ্ছে, তাই বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি। রোহিঙ্গা ক্যাম্পে হোস্ট টিচারের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং সকলে যৌক্তিক বলে দাবি করেছেন। এটি শুধুমাত্র চাকরি ফিরিয়ে আনার দাবিতে শুরু হয়েছে।
ব্যক্তিগতভাবে আমি ছাত্রদলের একজন ইউনিয়ন নেতা হলেও আন্দোলনের সময় আমি কখনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করি নি, এবং কেউ প্রমাণও দিতে পারবে না।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
যে কারণ দর্শানো নোটিশ এসেছে, তা দলের পক্ষ থেকে শোকজের প্রক্রিয়া মাত্র। বিভিন্ন প্রশাসনিক ও গোয়েন্দা সংস্থা বিএনপিকে রিপোর্ট করেছে যে, আমি ছাত্রদল কর্মী হওয়ায় আন্দোলনটি বিএনপির নির্দেশে হচ্ছে। দলকে বিষয়টি স্পষ্ট করার জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি অতিরিক্ত সিরিয়াস না নেবার অনুরোধ রইল।
আমাদের আন্দোলনে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ আছে—জামাত, শিবির, এনসিপি, বিএনপি, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের কর্মীরা এতে যুক্ত। আন্দোলনের মূল নেতৃত্বে আমি থাকলেও, এটি সম্পূর্ণ যৌথ উদ্যোগ।
দল যদি মনে করে আমি শৃঙ্খলা ভঙ্গ করেছি, আমি লিখিত ব্যাখ্যা দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দেব।
দলের প্রতি সম্মান রেখে আমি কারণ দর্শানো নোটিশ গ্রহণ করছি। দলের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছি।
( অনুরোধ, কেউ বিভ্রান্ত হবেন না—দল তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ।)




মন্তব্য করুন