হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ মার্চ ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

শহিদ রুবেল:

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শুভেচ্ছাদূত এবং সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের এক বিশেষ পরিদর্শন সম্পন্ন করেছেন। এই সফরের মাধ্যমে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের জীবনযাত্রা এবং জাতিসংঘের সহায়তা প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বুধবার (২০ মার্চ) প্রিন্সেস ভিক্টোরিয়া প্রথমে ক্যাম্প-২০(এক্স) এ অবস্থিত হেলিপেডে পৌঁছান এবং সেখানে আরআরসি কমিশনার মিজানুর রহমানসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে অভ্যার্থনা জানান।

প্রিন্সেস ভিক্টোরিয়া ক্যাম্প-০৪ এ অবস্থিত E-Voucher shop এবং UN WOMEN কর্তৃক পরিচালিত মাল্টি পারপাস ওমেন সেন্টার পরিদর্শন করেন। এরপর তিনি ক্যাম্প-০৫ এ অবস্থিত UNHCR এর তত্ত্বাবধানে পরিচালিত মেয়েদের পাটের ব্যাগ তৈরির কাজ শেখানো জুট প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

প্রিন্সেস ভিক্টোরিয়া তার পরিদর্শন শেষে ক্যাম্প-১০ এবং ক্যাম্প-১৮ পরিদর্শনের জন্য রওনা দেন এবং পরে ক্যাম্প-২০ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে হেলিকপ্টারে ফিরে যান।

এপিবিএন জানায়, তার এই সফরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। প্রতিনিধি দল এপিবিএন পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা জানান, এই পরিদর্শন রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থন এবং সহায়তার প্রতিশ্রুতির একটি প্রতীক। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য আরও সহায়তা ও সমর্থন প্রদানের আহ্বান জানায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ মার্চ ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শুভেচ্ছাদূত এবং সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের এক বিশেষ পরিদর্শন সম্পন্ন করেছেন। এই সফরের মাধ্যমে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের জীবনযাত্রা এবং জাতিসংঘের সহায়তা প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বুধবার (২০ মার্চ) প্রিন্সেস ভিক্টোরিয়া প্রথমে ক্যাম্প-২০(এক্স) এ অবস্থিত হেলিপেডে পৌঁছান এবং সেখানে আরআরসি কমিশনার মিজানুর রহমানসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে অভ্যার্থনা জানান। প্রিন্সেস ভিক্টোরিয়া ক্যাম্প-০৪ এ অবস্থিত E-Voucher shop এবং UN WOMEN কর্তৃক পরিচালিত মাল্টি পারপাস ওমেন সেন্টার পরিদর্শন করেন। এরপর তিনি ক্যাম্প-০৫ এ অবস্থিত UNHCR এর তত্ত্বাবধানে পরিচালিত মেয়েদের পাটের ব্যাগ তৈরির কাজ শেখানো জুট প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন। প্রিন্সেস ভিক্টোরিয়া তার পরিদর্শন শেষে ক্যাম্প-১০ এবং ক্যাম্প-১৮ পরিদর্শনের জন্য রওনা দেন এবং পরে ক্যাম্প-২০ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে হেলিকপ্টারে ফিরে যান। এপিবিএন জানায়, তার এই সফরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। প্রতিনিধি দল এপিবিএন পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা জানান, এই পরিদর্শন রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থন এবং সহায়তার প্রতিশ্রুতির একটি প্রতীক। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য আরও সহায়তা ও সমর্থন প্রদানের আহ্বান জানায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×