হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

বাংলাদেশে সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার বালুখালীস্থ ১২ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় ফিলিপ্পো গ্র‍্যান্ডির নেতৃত্বে প্রতিনিধি দলের গাড়ি বহর। সেখানে পৌঁছে তিনি ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প এর পরিদর্শন টাওয়ার থেকে ক্যাম্প এলাকা পর্যবেক্ষণ শেষে ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি।

এই সফরে কমিউনিটি ভিত্তিক সুরক্ষা, নিরাপত্তা ও শান্তি বিষয়ে ইমাম এবং রোহিঙ্গা অভিভাবকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ৪ এক্সটেনশন ও ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পেও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধান।

রিজিওনাল ব্যুরো অফ এশিয়া এন্ড প্যাসিফিক এর পরিচালক হ্যাই ক্যুন জুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, ক্যাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় সাথে ছিলেন।

আরও পড়ুন

নারী ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির স্বতন্ত্র কমিটি, কক্সবাজারে বিশেষ ওয়ার্কশপ

পরিদর্শন শেষে দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জেলা প্রশাসকের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে রাতে বিমানযোগে ঢাকা ফিরে যাবেন ফিলিপ্পো গ্র্যান্ডি।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন তিনি।

৪ দিনের সফরে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
Print Image
বাংলাদেশে সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার বালুখালীস্থ ১২ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় ফিলিপ্পো গ্র‍্যান্ডির নেতৃত্বে প্রতিনিধি দলের গাড়ি বহর। সেখানে পৌঁছে তিনি ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প এর পরিদর্শন টাওয়ার থেকে ক্যাম্প এলাকা পর্যবেক্ষণ শেষে ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। এই সফরে কমিউনিটি ভিত্তিক সুরক্ষা, নিরাপত্তা ও শান্তি বিষয়ে ইমাম এবং রোহিঙ্গা অভিভাবকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ৪ এক্সটেনশন ও ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পেও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধান। রিজিওনাল ব্যুরো অফ এশিয়া এন্ড প্যাসিফিক এর পরিচালক হ্যাই ক্যুন জুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, ক্যাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় সাথে ছিলেন। পরিদর্শন শেষে দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জেলা প্রশাসকের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে রাতে বিমানযোগে ঢাকা ফিরে যাবেন ফিলিপ্পো গ্র্যান্ডি। এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন তিনি। ৪ দিনের সফরে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×