হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কাছে সুপারিশ পেশ করবে সংসদীয় কমিটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ মে ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের সংসদীয় কমিটি।

রবিবার ১২ মে সকাল সাড়ে ১০ টার দিকে ৪ নং রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এর একটি ই—ভাউচার আউটলেট, ক্যাম্প পাঁচে একটি লার্নিং সেন্টার পরিদর্শন শেষে রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মত বিনিময় করেন। পরে প্রতিনিধিদল ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এসময় সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরেজমিনে পরিস্থিতি দেখার জন্যেই এ সফর।

রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে এ পরিদর্শন। তিনি বলেন, রোহিঙ্গাদের সাথে আলাপকালে জানিয়েছে তারা স্বদেশে ফেরত যেতে চায়। এই বিষয়ে সংসদীয় কমিটি সরকারের কাছে এ বিষয়ে সুপারিশ পেশ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, নাহিম রাজ্জাক এমপি, হাবিবুর রহমান এমপি, জারা জাবীন মাহবুব এমপি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পরে বিকেলে কক্সাবজারস্থ শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদও অংশগ্রহণ করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কাছে সুপারিশ পেশ করবে সংসদীয় কমিটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কাছে সুপারিশ পেশ করবে সংসদীয় কমিটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ মে ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
Print Image
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের সংসদীয় কমিটি। রবিবার ১২ মে সকাল সাড়ে ১০ টার দিকে ৪ নং রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এর একটি ই—ভাউচার আউটলেট, ক্যাম্প পাঁচে একটি লার্নিং সেন্টার পরিদর্শন শেষে রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মত বিনিময় করেন। পরে প্রতিনিধিদল ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এসময় সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরেজমিনে পরিস্থিতি দেখার জন্যেই এ সফর। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে এ পরিদর্শন। তিনি বলেন, রোহিঙ্গাদের সাথে আলাপকালে জানিয়েছে তারা স্বদেশে ফেরত যেতে চায়। এই বিষয়ে সংসদীয় কমিটি সরকারের কাছে এ বিষয়ে সুপারিশ পেশ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, নাহিম রাজ্জাক এমপি, হাবিবুর রহমান এমপি, জারা জাবীন মাহবুব এমপি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পরে বিকেলে কক্সাবজারস্থ শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদও অংশগ্রহণ করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×