হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

র‍্যাবের সঙ্গে ডাকাত দলের গোলাগুলিতে একজন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত ক্ষুদ্র ঋণ সংস্থার এক কর্মীকে উদ্ধারে গিয়ে ডাকাত দলের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে র‌্যাবের। এসময় স্থানীয় নিরীহ এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম বায়তুল্লাহ খুলু। তিনি ভারুয়াখালীর ছৈয়দুল হকের ছেলে। সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮ টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক।

তিনি জানান, ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন মাঠ কর্মীকে অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র‌্যাব। এসময় শেরে বাহিনীর প্রধান ফরহাদ ও সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে এলাকাবাসীসহ সন্ত্রাসীদের ধাওয়া করলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে তারা। এক পর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে বায়তুল্লাহ খুলু নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই করিম উল্লাহ জানান, ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিও কর্মীকে জিম্মি করে। তাকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে আনা হলে আমার ভাই মারা যায়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

র‌্যাব কর্মকর্তা জামিলুল বলেন, শেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তাদের জিম্মিদশা থেকে মূমুর্ষ অবস্থায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদকে উদ্ধার করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

র‍্যাবের সঙ্গে ডাকাত দলের গোলাগুলিতে একজন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

র‍্যাবের সঙ্গে ডাকাত দলের গোলাগুলিতে একজন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত ক্ষুদ্র ঋণ সংস্থার এক কর্মীকে উদ্ধারে গিয়ে ডাকাত দলের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে র‌্যাবের। এসময় স্থানীয় নিরীহ এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম বায়তুল্লাহ খুলু। তিনি ভারুয়াখালীর ছৈয়দুল হকের ছেলে। সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮ টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক। তিনি জানান, ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন মাঠ কর্মীকে অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র‌্যাব। এসময় শেরে বাহিনীর প্রধান ফরহাদ ও সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে এলাকাবাসীসহ সন্ত্রাসীদের ধাওয়া করলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে তারা। এক পর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। স্থানীয়রা জানান, সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে বায়তুল্লাহ খুলু নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের ভাই করিম উল্লাহ জানান, ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিও কর্মীকে জিম্মি করে। তাকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে আনা হলে আমার ভাই মারা যায়। র‌্যাব কর্মকর্তা জামিলুল বলেন, শেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তাদের জিম্মিদশা থেকে মূমুর্ষ অবস্থায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদকে উদ্ধার করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×