হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা, যদিও সেই গাড়িতে উপদেষ্টা ছিলেন না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এদিকে বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেল চারটায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত এক সেমিনারে যোগ দেন। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে এ অনুষ্ঠান আয়োজন করেছিল সোয়াস কর্তৃপক্ষ ও হাইকমিশন।

এতে আরও বলা হয়, এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে আগে থেকেই পুলিশি নিরাপত্তা থাকায় উপদেষ্টার গাড়ি কোনো সমস্যায় পড়েনি। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম একাধিক গাড়ি নিয়ে সোয়াস ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টায় ব্যর্থ হলেও হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ সেপ্টেম্বর – লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা, যদিও সেই গাড়িতে উপদেষ্টা ছিলেন না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।এদিকে বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেল চারটায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত এক সেমিনারে যোগ দেন। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে এ অনুষ্ঠান আয়োজন করেছিল সোয়াস কর্তৃপক্ষ ও হাইকমিশন।এতে আরও বলা হয়, এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে আগে থেকেই পুলিশি নিরাপত্তা থাকায় উপদেষ্টার গাড়ি কোনো সমস্যায় পড়েনি। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম একাধিক গাড়ি নিয়ে সোয়াস ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টায় ব্যর্থ হলেও হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা।বিবৃতিতে আরও বলা হয়, মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×