হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লিটন ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে চারশ রানের পথে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন


ঢাকা, ২০ নভেম্বর – শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তারই পথ ধরলেন আরেক অভিজ্ঞ তারকা লিটন দাস। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ম্যাজিক ফিগারের দেখা পেলেন। জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছুটছে ৪০০ রানের পথে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট স্বাগতিকরা ৩৮৭ রান করেছে।

চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পুরো নজরটা ছিল মুশফিকের দিকে। তবে নিজেকে আড়াল হতে দিলেন না লিটন। অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টে তিনি সবসময়ই ধারাবাহিক। গতকাল লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। আজ (বৃহস্পতিবার) সেঞ্চুরি করে নিজের মাইলফলক ম্যাচটা রাঙালেন পূর্বসূরীর মতো।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর। টেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে ১৬০ বলের ইনিংসে তিনি ৭টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।

এই মুহূর্তে লিটনের সঙ্গে ক্রিজে ৩০ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটিতে এখন পর্যন্ত ৭৭ রান এসেছে। লিটন অপরাজিত আছেন ১০৩ রানে। এর আগে মুশফিকের সঙ্গে তিনি ১০৮ রানের জুটি গড়েন। মুশফিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করে ১০৬ রানে ফেরেন ম্যাথু হাম্প্রিসের বলে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লিটন ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে চারশ রানের পথে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লিটন ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে চারশ রানের পথে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ নভেম্বর – শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তারই পথ ধরলেন আরেক অভিজ্ঞ তারকা লিটন দাস। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ম্যাজিক ফিগারের দেখা পেলেন। জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছুটছে ৪০০ রানের পথে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট স্বাগতিকরা ৩৮৭ রান করেছে।চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পুরো নজরটা ছিল মুশফিকের দিকে। তবে নিজেকে আড়াল হতে দিলেন না লিটন। অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টে তিনি সবসময়ই ধারাবাহিক। গতকাল লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। আজ (বৃহস্পতিবার) সেঞ্চুরি করে নিজের মাইলফলক ম্যাচটা রাঙালেন পূর্বসূরীর মতো।বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর। টেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে ১৬০ বলের ইনিংসে তিনি ৭টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।এই মুহূর্তে লিটনের সঙ্গে ক্রিজে ৩০ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটিতে এখন পর্যন্ত ৭৭ রান এসেছে। লিটন অপরাজিত আছেন ১০৩ রানে। এর আগে মুশফিকের সঙ্গে তিনি ১০৮ রানের জুটি গড়েন। মুশফিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করে ১০৬ রানে ফেরেন ম্যাথু হাম্প্রিসের বলে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×