হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ৪ বাংলাদেশি নাগরিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন


ত্রিপোলি, ১৬ নভেম্বর – লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসী বহনকারী দুইটি নৌকা ডুবে গেছে। এতে চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে লিবিয়ান রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছেন। নিহতদের প্রত্যেকেই ছিলেন বাংলাদেশি নাগরিক। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার(১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছান। প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৬৭ জন সুদানি নাগরিক, দুইজন মিশরীয় এবং আটজন শিশু ছিল বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

জীবিত এবং নিহতদের মৃতদেহ উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে অনেক অভিবাসী। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি এরইমধ্যে এক হাজার ছাড়িয়েছে, যা এই পথের চরম বিপদকে তুলে ধরে। অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ৪ বাংলাদেশি নাগরিকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ৪ বাংলাদেশি নাগরিকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ত্রিপোলি, ১৬ নভেম্বর – লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসী বহনকারী দুইটি নৌকা ডুবে গেছে। এতে চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে লিবিয়ান রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছেন। নিহতদের প্রত্যেকেই ছিলেন বাংলাদেশি নাগরিক। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার(১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছান। প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৬৭ জন সুদানি নাগরিক, দুইজন মিশরীয় এবং আটজন শিশু ছিল বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।জীবিত এবং নিহতদের মৃতদেহ উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে অনেক অভিবাসী। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি এরইমধ্যে এক হাজার ছাড়িয়েছে, যা এই পথের চরম বিপদকে তুলে ধরে। অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৬ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×