হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন


বগুড়া, ০৫ নভেম্বর – বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির মূল দরজার সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি এমন অভিযোগ করেন।

ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। এছাড়া তিনি স্ট্যাটাসে নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য লেখেন, ‌‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে দুইটায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘আমাকে কোন হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর বগুড়া সদর থানা পুলিশ পিনাকী ভট্টাচার্যের জলেশ্বরীতলার বাড়িতে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

তিনি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

পিনাকী ভট্টাচার্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তার পরিবার বগুড়ার ওই বাসাতেই থাকেন। এ বিষয়ে পিনাকী ভট্টাচার্যর মা সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৫ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ০৫ নভেম্বর – বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির মূল দরজার সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি এমন অভিযোগ করেন।ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। এছাড়া তিনি স্ট্যাটাসে নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য লেখেন, ‌‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে দুইটায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি।’তিনি আরও লেখেন, ‘আমাকে কোন হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।’এদিকে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর বগুড়া সদর থানা পুলিশ পিনাকী ভট্টাচার্যের জলেশ্বরীতলার বাড়িতে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।তিনি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।পিনাকী ভট্টাচার্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তার পরিবার বগুড়ার ওই বাসাতেই থাকেন। এ বিষয়ে পিনাকী ভট্টাচার্যর মা সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি।সূত্র: জাগো নিউজএনএন/ ০৫ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×