হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর হুমকি দিলো ইসরায়েল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ২৭ জুন – প্রতিবেশী দেশ লেবাননকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত। তিনি বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না ইসরায়েল; তবে যাবতীয় কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয়— সেক্ষেত্রে গোটা লেবাননকে লন্ডভন্ড করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা রাখে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

তিন দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন ইয়োয়াভ গ্যালান্ত। বৃহস্পতিবার সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না। তবে যদি যুদ্ধ বাঁধে, সেক্ষেত্রে লেবাননকে আমরা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা এমনটা চাই না।’

‘অর্থাৎ, আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি। যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায়— তাহলে লেবাননে যে ইসরায়েলি সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম, তা হিজবুল্লাহও জানে।’

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস পর থেকে লেবানন-ইসরায়েলের সীমান্ত থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এই হামলার জবাবে লেবাননকে লক্ষ্য করে সমানতালে ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে ইসরায়েলি বাহিনীও। দু’পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত এখনও চলছে। বার্তাসংস্থা এএফপির টালি বলছে, গত সাত মাসের সংঘাতে ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছেন অন্তত ৪৮১ জন মানুষ। নিহতদের মধ্যে বেসামরিক লোকজনের সংখ্যা কমপক্ষে ৯৪ জন।

অন্যদিকে, লেবাননের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১৫ জন সেনা এবং ১১ জন বেসামরিক।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৭ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর হুমকি দিলো ইসরায়েল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর হুমকি দিলো ইসরায়েল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৭ জুন – প্রতিবেশী দেশ লেবাননকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত। তিনি বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না ইসরায়েল; তবে যাবতীয় কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয়— সেক্ষেত্রে গোটা লেবাননকে লন্ডভন্ড করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা রাখে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।তিন দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন ইয়োয়াভ গ্যালান্ত। বৃহস্পতিবার সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না। তবে যদি যুদ্ধ বাঁধে, সেক্ষেত্রে লেবাননকে আমরা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা এমনটা চাই না।’‘অর্থাৎ, আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি। যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায়— তাহলে লেবাননে যে ইসরায়েলি সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম, তা হিজবুল্লাহও জানে।’গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস পর থেকে লেবানন-ইসরায়েলের সীমান্ত থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।এই হামলার জবাবে লেবাননকে লক্ষ্য করে সমানতালে ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে ইসরায়েলি বাহিনীও। দু’পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত এখনও চলছে। বার্তাসংস্থা এএফপির টালি বলছে, গত সাত মাসের সংঘাতে ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছেন অন্তত ৪৮১ জন মানুষ। নিহতদের মধ্যে বেসামরিক লোকজনের সংখ্যা কমপক্ষে ৯৪ জন।অন্যদিকে, লেবাননের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১৫ জন সেনা এবং ১১ জন বেসামরিক।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৭ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×