হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লোহাগাড়ার সড়কে ট্রাকের ধাক্কায় ঝরলো কক্সবাজারগামী চার কার যাত্রীর প্রাণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ মার্চ ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম থেকে প্রাইভেট কারে যাচ্ছিলেন চালকসহ ৫ যাত্রী। বিপরীতে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে ফিরছিলেন একটি ট্রাক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে দুই গাড়ি পৌঁছতেই ভোরের আলো ফোটার আগ মুহূর্তেই হয় মুখোমুখি সংঘর্ষ। আর এতেই ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই মারা যান চারজন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।

সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সকলের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও হীরণ নামে একজন আইনজীবী রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন সিভয়েসকে বলেন, ‘সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে কক্সবাজারমুখি একটি কারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।’

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘মহাসড়কের আধুনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে প্রথমে উপজেলা হাসপাতালে সেখান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে দুর্ঘটনার শিকার চট্টমেট্রো-গ-১১-০০৫২ নম্বরের নীল রংয়ের প্রাইভেট কারটিকেও সরিয়ে নেওয়া হয়েছে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

লোহাগাড়ার সড়কে ট্রাকের ধাক্কায় ঝরলো কক্সবাজারগামী চার কার যাত্রীর প্রাণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লোহাগাড়ার সড়কে ট্রাকের ধাক্কায় ঝরলো কক্সবাজারগামী চার কার যাত্রীর প্রাণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ মার্চ ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন
Print Image
চট্টগ্রাম থেকে প্রাইভেট কারে যাচ্ছিলেন চালকসহ ৫ যাত্রী। বিপরীতে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে ফিরছিলেন একটি ট্রাক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে দুই গাড়ি পৌঁছতেই ভোরের আলো ফোটার আগ মুহূর্তেই হয় মুখোমুখি সংঘর্ষ। আর এতেই ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই মারা যান চারজন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সকলের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও হীরণ নামে একজন আইনজীবী রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন সিভয়েসকে বলেন, ‘সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে কক্সবাজারমুখি একটি কারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।’ দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘মহাসড়কের আধুনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে প্রথমে উপজেলা হাসপাতালে সেখান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে দুর্ঘটনার শিকার চট্টমেট্রো-গ-১১-০০৫২ নম্বরের নীল রংয়ের প্রাইভেট কারটিকেও সরিয়ে নেওয়া হয়েছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×