হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’র আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের রোটা দ্বীপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ৬ জুলাই – চলতি বছরের দ্বিতীয় শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের রোটা দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে ক্যাটাগরি পাঁচ হারিকেনের সমতুল্য এই সুপার টাইফুনটি প্রায় দুই হাজার জনসংখ্যার রোটা দ্বীপের ওপর দিয়ে অতিক্রম করে। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ মাইলেরও বেশি।

আরও পড়ুন

কক্সবাজার রুটে ট্রেন বন্ধ ৫ দিন, ফেরত টিকিটে ক্ষতি ৮৮ লাখ টাকা

ঘূর্ণিঝড়ের প্রভাবে রোটা দ্বীপে ঘণ্টায় ১৫০ মাইলের বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন প্রবল বাতাসের কারণে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। এছাড়া গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিভাগ থেকে আকস্মিক বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি গুয়াম দ্বীপ থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থান করছে। গুয়ামে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি অ্যান্ডারসেন এয়ারফোর্স বেস অবস্থিত। সেখানে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক বি এক, বি দুই এবং বি ৫২ বোমারু বিমান মোতায়েন রয়েছে।

এছাড়া গুয়ামে মার্কিন নৌবাহিনীর একটি স্থায়ী সাবমেরিন ঘাঁটিও আছে। বর্তমান পরিস্থিতিতে গুয়ামে থাকা প্রায় সাত হাজার মার্কিন সেনাসদস্যসহ প্রায় দেড় লাখ বাসিন্দাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এদিকে রোটা দ্বীপের উত্তরে অবস্থিত সাইপান ও টিনিয়ান দ্বীপের বাসিন্দারাও নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’র আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের রোটা দ্বীপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’র আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের রোটা দ্বীপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৬ জুলাই – চলতি বছরের দ্বিতীয় শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের রোটা দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে ক্যাটাগরি পাঁচ হারিকেনের সমতুল্য এই সুপার টাইফুনটি প্রায় দুই হাজার জনসংখ্যার রোটা দ্বীপের ওপর দিয়ে অতিক্রম করে। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ মাইলেরও বেশি।ঘূর্ণিঝড়ের প্রভাবে রোটা দ্বীপে ঘণ্টায় ১৫০ মাইলের বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন প্রবল বাতাসের কারণে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। এছাড়া গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া বিভাগ থেকে আকস্মিক বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি গুয়াম দ্বীপ থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থান করছে। গুয়ামে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি অ্যান্ডারসেন এয়ারফোর্স বেস অবস্থিত। সেখানে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক বি এক, বি দুই এবং বি ৫২ বোমারু বিমান মোতায়েন রয়েছে।এছাড়া গুয়ামে মার্কিন নৌবাহিনীর একটি স্থায়ী সাবমেরিন ঘাঁটিও আছে। বর্তমান পরিস্থিতিতে গুয়ামে থাকা প্রায় সাত হাজার মার্কিন সেনাসদস্যসহ প্রায় দেড় লাখ বাসিন্দাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এদিকে রোটা দ্বীপের উত্তরে অবস্থিত সাইপান ও টিনিয়ান দ্বীপের বাসিন্দারাও নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×