হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ‌নিবার ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ অক্টোবর – দুই দি‌নের সফ‌রে আগামীকাল শ‌নিবার (২৮ অ‌ক্টোবর) ঢাকায় আস‌ছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা। সফ‌রে তি‌নি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন।

শুক্রবার (২৭ অ‌ক্টোবর) ইউএনওপিএস-এর ঢাকা অ‌ফিস জানায়, দুই দি‌নের সফ‌রে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা সফরকা‌লে রোববার (২৯ অ‌ক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল-এনআইডিসিএইচ পরিদর্শন করবেন। যেখানে ইউএনওপিএস জাতীয় ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রামের মতো অংশীদারদের সঙ্গে এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ সফরে ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, রোববার (২৯ অ‌ক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সরকারপ্রধা‌নের দেওয়া নৈশ‌ভো‌জে অংশ নেওয়ার কথা র‌য়ে‌ছে সিলভার।

প্রসঙ্গত, ইউএনওপিএস বাংলাদেশ সরকার, জাতীয় এনজিও, দাতা, অংশীদার এবং সুশীল সমাজকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য; বিশেষ করে জলবায়ু স্থিতিস্থাপকতা, পরিবেশগত স্থায়িত্ব, টেকসই ক্রয়, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৭ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শ‌নিবার ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ‌নিবার ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ অক্টোবর – দুই দি‌নের সফ‌রে আগামীকাল শ‌নিবার (২৮ অ‌ক্টোবর) ঢাকায় আস‌ছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা। সফ‌রে তি‌নি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন। শুক্রবার (২৭ অ‌ক্টোবর) ইউএনওপিএস-এর ঢাকা অ‌ফিস জানায়, দুই দি‌নের সফ‌রে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা সফরকা‌লে রোববার (২৯ অ‌ক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল-এনআইডিসিএইচ পরিদর্শন করবেন। যেখানে ইউএনওপিএস জাতীয় ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রামের মতো অংশীদারদের সঙ্গে এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করছে। এ সফরে ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন। কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, রোববার (২৯ অ‌ক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সরকারপ্রধা‌নের দেওয়া নৈশ‌ভো‌জে অংশ নেওয়ার কথা র‌য়ে‌ছে সিলভার। প্রসঙ্গত, ইউএনওপিএস বাংলাদেশ সরকার, জাতীয় এনজিও, দাতা, অংশীদার এবং সুশীল সমাজকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য; বিশেষ করে জলবায়ু স্থিতিস্থাপকতা, পরিবেশগত স্থায়িত্ব, টেকসই ক্রয়, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৭ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×