হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শপথ নিলেন উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৯:১৮ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল ::

শপথ নিলেন কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, “ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। কোন কারণেই জনসেবায় অবহেলা বরদাস্ত করা হবে না।”

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী, টেকনাফের হোয়াইক্য ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস,এম মইন উদ্দিন আহমদ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ভেওলা মানিকচর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর আলম, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মো. আওরঙ্গজেব ও কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শপথ নিলেন উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শপথ নিলেন উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৯:১৮ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল :: শপথ নিলেন কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। জেলা প্রশাসক বলেন, “ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। কোন কারণেই জনসেবায় অবহেলা বরদাস্ত করা হবে না।” শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী, টেকনাফের হোয়াইক্য ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস,এম মইন উদ্দিন আহমদ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ভেওলা মানিকচর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর আলম, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মো. আওরঙ্গজেব ও কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×