কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরী আর নাই।
ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
আজ মঙ্গলবার সকাল ৯ টা ৪৮ মিনিটের সময় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ীতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। উনার মৃত্যুতে উখিয়ায় শোকের ছায়া নেমে এসেছেন।
বাদশা মিয়া চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে কক্সবাজার পোস্ট পরিবার।
আরও পড়ুন
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি




মন্তব্য করুন