হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩, ১২:০৭ অপরাহ্ন

জেসিন্ডা আর্ডান পদত্যাগ করার পর নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স।

বুধবার (২৫ জানুয়ারি) শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। এদিন ক্রিসের সঙ্গে কারমেল সেপুলোনি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্যাসিফিক আইল্যান্ড থেকে এই প্রথম কেউ নিউজিল্যান্ড প্রশাসনে এত বড় পদ পেলেন।

গত সপ্তাহে আচমকাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন নিউজিল্যান্ডের বহু চর্চিত প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। তিনি বলেছিলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং করোনা অতিমারী সামলাতে হয়েছে তাকে। এবার কাজ থেকে অব্যাহতি দিয়ে নিজের কাজ এবং পরিবারের সঙ্গে থাকতে চান তিনি। পার্লামেন্টে একথা জানিয়ে গভর্নমেন্ট হাউসে রাজা চার্লসের প্রতিনিধির হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন জেসিন্ডা। তার পদত্যাগের কথা শুনে পার্লামেন্টের সাংসদেরা কার্যত হতবাক হয়ে পড়েছিলেন।

এদিন শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেছেন, প্যানডেমিক-পরবর্তী অর্থনীতিকে চাঙ্গা করাই তার প্রথম এবং প্রধান কাজ। নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন তিনি। এদিনই প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসার কথা তার।

এদিকে শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী ক্রিস বলেছেন, ‘জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্বদিয়ে পালন করার চেষ্টা করব।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেসিন্ডা আর্ডান পদত্যাগ করার পর নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। বুধবার (২৫ জানুয়ারি) শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। এদিন ক্রিসের সঙ্গে কারমেল সেপুলোনি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্যাসিফিক আইল্যান্ড থেকে এই প্রথম কেউ নিউজিল্যান্ড প্রশাসনে এত বড় পদ পেলেন। গত সপ্তাহে আচমকাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন নিউজিল্যান্ডের বহু চর্চিত প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। তিনি বলেছিলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং করোনা অতিমারী সামলাতে হয়েছে তাকে। এবার কাজ থেকে অব্যাহতি দিয়ে নিজের কাজ এবং পরিবারের সঙ্গে থাকতে চান তিনি। পার্লামেন্টে একথা জানিয়ে গভর্নমেন্ট হাউসে রাজা চার্লসের প্রতিনিধির হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন জেসিন্ডা। তার পদত্যাগের কথা শুনে পার্লামেন্টের সাংসদেরা কার্যত হতবাক হয়ে পড়েছিলেন। এদিন শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেছেন, প্যানডেমিক-পরবর্তী অর্থনীতিকে চাঙ্গা করাই তার প্রথম এবং প্রধান কাজ। নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন তিনি। এদিনই প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসার কথা তার। এদিকে শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী ক্রিস বলেছেন, ‘জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্বদিয়ে পালন করার চেষ্টা করব।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×