হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শরীয়তপুরে ফাঁকিবাজ চিকিৎসকের নিবন্ধন ৬ মাসের জন্য স্থগিতের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন


শরীয়তপুর, ৫ মার্চ – সরকারি হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে বেসরকারি ক্লিনিকে রোগী দেখার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. রাজেশ মজুমদার। তিনি হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। তার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করে বিএমডিসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ডা. রাজেশ মজুমদার সরকারি দায়িত্ব পালন না করে নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন। গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিষয়টি সরাসরি সম্প্রচারিত হয়। ওই প্রতিবেদনে দেখা যায় তিনি নিজেকে অসুস্থ দাবি করেছিলেন, তবে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে দেখা যায়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় এ ধরনের কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে অবহেলার শামিল এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার বিষয়ে ব্যবস্থা নিতে কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিটি ইতিমধ্যে বিএমডিসি রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শরীয়তপুরে ফাঁকিবাজ চিকিৎসকের নিবন্ধন ৬ মাসের জন্য স্থগিতের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শরীয়তপুরে ফাঁকিবাজ চিকিৎসকের নিবন্ধন ৬ মাসের জন্য স্থগিতের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] শরীয়তপুর, ৫ মার্চ – সরকারি হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে বেসরকারি ক্লিনিকে রোগী দেখার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. রাজেশ মজুমদার। তিনি হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। তার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করে বিএমডিসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ডা. রাজেশ মজুমদার সরকারি দায়িত্ব পালন না করে নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন। গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিষয়টি সরাসরি সম্প্রচারিত হয়। ওই প্রতিবেদনে দেখা যায় তিনি নিজেকে অসুস্থ দাবি করেছিলেন, তবে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে দেখা যায়।মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় এ ধরনের কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে অবহেলার শামিল এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার বিষয়ে ব্যবস্থা নিতে কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিটি ইতিমধ্যে বিএমডিসি রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।এস এম/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×