সিলেট, ২৫ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মাঠে নেমেছি। জুলাইয়ের শহীদদের উত্তরসূরি হিসেবে আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মর্যাদাসম্পন্ন দেশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২
নাহিদ ইসলাম বলেন, শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম তুরাবসহ ১৭ জনের বেশি শহীদের রক্ত সিলেটের মাটিতে মিশে আছে। এই সিলেট হবে এনসিপির নতুন দুর্গ। নতুন বাংলাদেশের অন্যতম স্থান।
তিনি আরও বলেন, সিলেট কেবল একটি প্রশাসনিক জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ উৎস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সিলেট সব সময় বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশের পক্ষে।
তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর আহ্বানে সিলেটবাসী পূর্ববঙ্গের পক্ষে রায় দিলেও, আমরা পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জ কেটে নিয়ে আসামের সঙ্গে সংযুক্ত করা হয়। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এখন আওয়ামী আমলেও সিলেট উপেক্ষিত থেকেছে। এই অঞ্চলের গ্যাস, পাথর ও খনিজসম্পদ ব্যবহার হলেও সিলেটবাসী বঞ্চিত।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. জায়েদুর রহমান, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও আবু বাকের মজুমদার প্রমুখ।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ জুলাই ২০২৫




মন্তব্য করুন