ঢাকা, ৩০ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান জামায়াত আমির।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
এসময় তিনি মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এসময় জামায়াত আমিরের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন