হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাকিব তো কাউকে আটকে রাখেনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – চলতি বছরের শুরুতেই দুইটি সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর মধ্যে গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’। অন্যদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি।

এক মাসেই নিজের দুটি সিনেমা মুক্তিতে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা। অতীতের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় এক ঈদে আমার পাঁচটি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’

দুই সিনেমাতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায়, ‘দুটি ভিন্ন চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন। একটিতে গ্ল্যামারাস লুক অন্যটিতে গ্ল্যামারাসহীন। “ট্র্যাপ” সিনেমায় বর্তমান তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর “ছায়াবৃক্ষ”য় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে। তাদের ভয়াবহতা নিয়েই তৈরি হয়েছে এটি।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

নিজের পাশাপাশি অপু বিশ্বাস কথা বলেন শাকিব খানকে নিয়েও। তার মতে, প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। তার প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাসও। শাকিব প্রসঙ্গে অপু বলেন, ‘যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না, সেটা বলব না।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনোই সেই সুযোগ দিতেন না এবং মেপে কথা বলতেন না। শাকিব খান বুঝেশুনে কথা বলেন। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছেন।’

আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শাকিব তো কাউকে আটকে রাখেনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাকিব তো কাউকে আটকে রাখেনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – চলতি বছরের শুরুতেই দুইটি সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর মধ্যে গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’। অন্যদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি।এক মাসেই নিজের দুটি সিনেমা মুক্তিতে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা। অতীতের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় এক ঈদে আমার পাঁচটি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’দুই সিনেমাতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায়, ‘দুটি ভিন্ন চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন। একটিতে গ্ল্যামারাস লুক অন্যটিতে গ্ল্যামারাসহীন। “ট্র্যাপ” সিনেমায় বর্তমান তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর “ছায়াবৃক্ষ”য় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে। তাদের ভয়াবহতা নিয়েই তৈরি হয়েছে এটি।’নিজের পাশাপাশি অপু বিশ্বাস কথা বলেন শাকিব খানকে নিয়েও। তার মতে, প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। তার প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাসও। শাকিব প্রসঙ্গে অপু বলেন, ‘যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না, সেটা বলব না।’এই চিত্রনায়িকা আরও বলেন, ‘তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনোই সেই সুযোগ দিতেন না এবং মেপে কথা বলতেন না। শাকিব খান বুঝেশুনে কথা বলেন। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছেন।’আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×