হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শামীমের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অধিনায়ক লিটন দাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২৮ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। মূলত ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরে বসেছে লিটন দাসের দল। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনাররা ছিলেন ব্যর্থ। ওয়ান ডাউনে নামা লিটন দাসও ৫ রানের বেশি করতে পারেননি। এছাড়া ব্যর্থ ছিলেন শামীম পাটোয়ারীও।

যে কারণে ম্যাচ শেষে লিটন জানিয়েছেন শামীমের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। শামীমকে নিয়ে লিটন বলেন, ‘শামীম যেভাবে ব্যাট করেছে, সেটা কিছুটা হতাশাজনক; ওই পরিস্থিতিতে তার দায়িত্ব নেওয়া উচিত ছিল। পুরো ম্যাচজুড়ে আমরা ভালো বোলিং করেছি, শুধু শেষ ওভারটা বাদে। ওরা কয়েকটা দারুণ ক্যাচও নিয়েছে।’

আরও পড়ুন

অবসরোত্তর বিধিনিষেধের অজুহাতে ৬০% অতিরিক্ত ভাতার দাবি বিটিআরসির: তোলপাড় প্রশাসনিক অঙ্গনে

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষদিকে এসে রভম্যান পাওয়েল খেলেছেন ২৮ বলে ৪৪ রানের ইনিংস। এর মধ্যে শেষ ওভারে তানজিম সাকিবকে মেরেছেন তিন ছক্কা। এ ছাড়া শাই হোপ ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। লিটন মনে করেন শুরুর দিকে আরো উইকেট নিতে পারলে এই ম্যাচে এগিয়ে থাকার সুযোগ ছিল তাদের।

লিটন বলছিলেন, ‘প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল, আর আমরা যদি শুরুতেই কিছু উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ে যেত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল—এটাই মূল বিষয়, যেটার দিকে আমরা পরের ম্যাচে নজর দেব।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শামীমের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অধিনায়ক লিটন দাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শামীমের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অধিনায়ক লিটন দাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৮ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। মূলত ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরে বসেছে লিটন দাসের দল। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনাররা ছিলেন ব্যর্থ। ওয়ান ডাউনে নামা লিটন দাসও ৫ রানের বেশি করতে পারেননি। এছাড়া ব্যর্থ ছিলেন শামীম পাটোয়ারীও।যে কারণে ম্যাচ শেষে লিটন জানিয়েছেন শামীমের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। শামীমকে নিয়ে লিটন বলেন, ‘শামীম যেভাবে ব্যাট করেছে, সেটা কিছুটা হতাশাজনক; ওই পরিস্থিতিতে তার দায়িত্ব নেওয়া উচিত ছিল। পুরো ম্যাচজুড়ে আমরা ভালো বোলিং করেছি, শুধু শেষ ওভারটা বাদে। ওরা কয়েকটা দারুণ ক্যাচও নিয়েছে।’ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষদিকে এসে রভম্যান পাওয়েল খেলেছেন ২৮ বলে ৪৪ রানের ইনিংস। এর মধ্যে শেষ ওভারে তানজিম সাকিবকে মেরেছেন তিন ছক্কা। এ ছাড়া শাই হোপ ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। লিটন মনে করেন শুরুর দিকে আরো উইকেট নিতে পারলে এই ম্যাচে এগিয়ে থাকার সুযোগ ছিল তাদের।লিটন বলছিলেন, ‘প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল, আর আমরা যদি শুরুতেই কিছু উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ে যেত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল—এটাই মূল বিষয়, যেটার দিকে আমরা পরের ম্যাচে নজর দেব।’সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×